হামলায় আহত নুরুল হক নুর-এর খোঁজ নিয়েছেন খালেদা জিয়া

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর (ভিপি নুর)-এর সার্বিক খোঁজখবর নিতে বিএনপি চেয়ারপারসন,…

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর (ভিপি নুর)-এর সার্বিক খোঁজখবর নিতে বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ৩০ আগস্ট রাতে সেখানে পাঠান।

দেশনেত্রী খালেদা জিয়া নুরুল হক নুর-এর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় মর্মাহত হয়ে তীব্র নিন্দা জানান এবং তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

বেগম খালেদা জিয়া নুরুল হক নুর-এর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করেছেন।

বেগমখালেদাজিয়া #নুরুলহকনুর #ভিপিনুর #বিএনপি #গণঅধিকারপরিষদ #বাংলাদেশ