স্টাফ রিপোর্টার |৩০ জানুয়ারি ২০২৬ |নিউজ চ্যানেল বিডি
জামাতের আমির ড. শফিকুর রহমান সম্প্রতি নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন , “তাদেরকে অস্বীকার করা লজ্জার বিষয়। আমরা কথা দিয়েছিলাম জুলাই যুদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দেবো, আমরা সেই কথা রেখেছি। জুলাইকে আমরা কবুল করেছি। জুলাই এসেছে বলেই জনগণ মুক্তি পেয়েছে, জুলাই এসেছে বলেই আমি আজকের স্টেজে দাঁড়িয়ে আছি, জুলাই হয়েছে বলেই আগামী ২৬ এর ১২ ফেব্রুয়ারি নির্বাচন সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “কেউ কেউ তাদেরকে স্বীকার করতে চাচ্ছেন না, তাদেরকে ছোট বোঝানো হচ্ছে বা ‘বাচ্চাকাচ্চা’ বলে আখ্যায়িত করা হচ্ছে। যারা উপকারের স্বীকার করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা ভালো মানুষ হতে পারেনি।”





