স্টাফ রিপোর্টার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকার গুলশান এলাকায় ভোটের প্রচারে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা । শুক্রবার বিকেলে গুলশানের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে সমর্থন চান।
প্রচারের সময় জাইমা রহমান বলেন, ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দাদের নানা প্রশ্নের জবাব দেন তিনি এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথাও শোনেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, গুলশানসহ আশপাশের এলাকায় ভোটারদের মধ্যে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রচার কার্যক্রম আগামী কয়েক দিন আরও জোরদার করা হবে বলে জানানো হয়।





