ফরিদপুরের কানাইপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

গোপন তথ্যের ভিত্তিতে পুকুর থেকে উদ্ধার হলো ৪টি পিস্তলসহ বিপুল অস্ত্র

স্টাফ রিপোর্টার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা: আজ সকালে র কানাইপুর আখ সেন্টার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি পুকুর থেকে ৪টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, ১৬ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ২ রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।