স্টাফ রিপোর্টার, ৮ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “গতকাল রয়েটারসে আমরা একটি দলের প্রধানের বক্তব্য দেখেছি যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। জনগণ যদি সত্যিই তা চেয়তো, তাহলে দেশের ১৪০০ মানুষের জীবন দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হতো।”
তিনি আরও বলেন, ১৯৭৫ সালে বাকশাল চাওয়া হয়নি, সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাকশালের পতন ঘটেছিল। জাতির স্বার্থে জিয়াউর রহমান দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনেছিলেন। তবে, তাঁর জীবনে একটি ভুল ছিল যে তিনি শেখ মুজিবের প্রতিষ্ঠিত বাকশালের মেয়েকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, যার ফলে পরবর্তী ১৭ বছরে দেশের মানুষ অসংখ্য ঘুম হত্যা, গণপত্থান ও নির্যাতনের শিকার হয়েছে।
সজীব ভূঁইয়া উল্লেখ করেন, “বিএনপি নির্বাচনের আগে গণবিরোধী অবস্থান নিয়েছে। জুলাই গণভুত্থানের শহীদদের আত্মত্যাগে এবং প্রায় ৩,০০০ আহতদের জীবনদান ও অঙ্গহানি সত্ত্বেও তৈরি হওয়া গণতান্ত্রিক পরিবেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের প্রচেষ্টা করলে জনগণ তাদের সাথে থাকবে না। যারা আওয়ামী লীগের সময়ে মাঠে ছিলেন, জীবন দিয়েছেন, জেল খেয়েছেন, তাদের জন্য নেতাদের এ ধরনের প্রতারণা মেনে নেওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং সেই ঐক্যবদ্ধ নীতিই প্রযোজ্য।”
সজীব ভূঁইয়া আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন যদি সরকার এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, তাহলে ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার টার্নআউট হবে। জনগণ তাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করবে এবং গণবিরোধী রাজনৈতিক পদক্ষেপ প্রতিহত করবে।





