স্টাফ রিপোর্টার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
সার্জিস আলম বলেন, “এর আগের তিনবার কেন জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছিলেন? তাহলে কি খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি জিয়াউর রহমান? আমাদের সকলের উচিত বিগত ১৫-২০ বছরের রাজনৈতিক ইতিহাস পড়া এবং তা থেকে শিক্ষা নেওয়া।”
তিনি আরও বলেন, “বিগত দেড় বছরে বাংলাদেশের সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের ওপর বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাদের মাধ্যমে অত্যাচার, নির্যাতন, জমি দখল, দোকানপাটে আগুন, লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। কিন্তু এখন গুজব ছড়িয়ে বলা হচ্ছে, জামায়াত ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের পূজা বা ধর্মীয় অনুশীলনে বাধা দেওয়া হবে। এমন অভিযোগের সুনির্দিষ্ট কোনো উদাহরণ তারা দেখাতে পারছে না।”
সার্জিস আলম বলেন, “যারা নির্বাচনের আগে উপস্থিত হন কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না, তারা কখনোই জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন না। কঠিন সময়ে যারা দেশের মানুষের পাশে ছিলেন না, তারা নেতৃত্বের দাবিদার হতে পারেন না।”
তিনি দাবি করেন, অতীতে বিএনপি-জামায়াত জোট সরকারে থাকাকালে জামায়াতের এমপি বা মন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের প্রমাণ দেখানো যায়নি। জনগণের উচিত ইতিহাস পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া।”





