প্রেস সচিবের মন্তব্য: দেশে স্থিতিশীলতা ফিরেছে, অর্থনীতি ও ন্যায়বিচারে অগ্রগতি

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক রিফর্ম ও ন্যায়বিচারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের আশা রয়েছে।

স্টাফ রিপোর্টার , ৯ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেলবিডি

প্রেস সচিব বলেন, “দেশে পিস এন্ড স্টেবিলিটি ফিরিয়ে আনা হয়েছে। যারা আগের স্বৈরাচারকালে ভয়ানক অপরাধ করেছিলেন, তাদের বিচার করা হয়েছে।”

“স্বৈরাচার ও তাদের দোসরদের জন্য ন্যায়বিচার কার্যকর হয়েছে এবং দেশ একটি ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে এসেছে। আমরা আশা করি এটি দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে।”

দেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি উল্লেখ করেন, “আমাদের বলিষ্ঠ ফরেন পলিসি রয়েছে। ইউএসএ এবং জাপানের সাথে বুদ্ধিমত্তার ভিত্তিতে নেগোসিয়েশন হয়েছে, যার মাধ্যমে দেশের স্বার্থ সংরক্ষিত হয়েছে।”

অর্থনীতি প্রসঙ্গে বলেন, “দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরায় শক্তিশালী করে গ্রোথের পথে ফিরিয়ে আনা হয়েছে। প্রতিটি সেক্টরে নতুনত্ব ও রিফর্ম এসেছে, যাতে মানুষের ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত হয়।”

ব্যাংকিং সেক্টরের প্রসঙ্গে বলেন, “ব্যাংক থেকে টাকা তুলতে তিন বছর অপেক্ষা করতে হবে এমন সমস্যা আর থাকবে না। লুটেরির সুযোগও কমানো হয়েছে।”

জুডিশিয়ারি নিয়ে তিনি জানান, “সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট স্থাপনের কারণে রাজনৈতিক প্রভাব বিস্তার প্রায় অসম্ভব। হাইকোর্ট এবং লোয়ার কোর্টে নীতিমালা কার্যকর হয়েছে।”

নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, “রাতের বেলায় এক্সট্রা জুডিশিয়াল মার্ডার বন্ধ হয়েছে। শেখ হাসিনার সময়ে প্রায় ৩,০০০ জন নিহত হয়েছিল। দেশের ৭৮০০ আয়নাঘর বন্ধ হয়েছে।”

করাপশন নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পদক্ষেপগুলো ইতিবাচক ফল দিচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল আশা করা যায়।”

“আমি মনে করি, গভর্নমেন্টের লক্ষ্যের ৯০% অর্জিত হয়েছে। ব্যর্থতা তুলনামূলকভাবে খুব কম।”