ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীতে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতির সন্তোষ প্রকাশ করেছেন, নির্বাচনের পরিবেশ হবে উৎসবমুখর ও ন্যায্য।


স্টাফ রিপোর্টার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ : নিউজ চ্যানেল বিডি

আজ স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে আইনশৃঙ্খলা প্রস্তুতি পর্যালোচনা করেছেন। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং আনসার বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

ড্রোন ব্যবহার এবং বাউন্ডারি ওয়ালসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই প্রস্তুতির কারণে নির্বাচনের পরিবেশ হবে উৎসবমুখর, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল।

তিনি বলেন, “এ ধরনের নির্বাচন সফল করতে শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষের সহযোগিতাও অপরিহার্য। পূর্বের নির্বাচনের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী এবার অনেক বেশি প্রস্তুত।”

এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ভোটপ্রাঙ্গণে সশস্ত্র বাহিনী সরাসরি উপস্থিত থাকতে পারবে এবং যে কোনো সমস্যায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সহযোগিতা ও দোয়া করবেন, এতে নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু হবে।”