স্টাফ রিপোর্ট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
নির্বাচন কমিশনের কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল একসাথে ঘোষণার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গণনার সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসার সাদা ব্যালট (জাতীয় সংসদ) এবং গোলাপী ব্যালট (গণভোট) আলাদা করে গণনা কার্যক্রম শুরু করবেন।
তিনি আরও বলেন, “যদি জাতীয় সংসদের ফলাফল আগে প্রকাশ করা হয়, তাহলে এজেন্টরা চলে যেতে পারেন, অথবা গণভোটের ফলাফল আগে জানালে অস্থিরতা তৈরি হতে পারে। তাই দুটোর ফলাফল একসাথে প্রকাশ করা হবে।
ফলাফল ঘোষণার প্রক্রিয়া অনুসারে, প্রতিটি কেন্দ্রে আনঅফিশিয়াল ফলাফল ফর্ম-১৮-এ লিপিবদ্ধ হবে এবং রিটার্নিং অফিসারের স্বাক্ষরে প্রার্থী বা তাদের এজেন্টের উপস্থিতিতে নিশ্চিত করা হবে। পরবর্তী ধাপে ফলাফল গ্যাজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত হবে।
নির্বাচন কমিশন জানান, ভোটারদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। একইসাথে, সকল অভিযোগ বা আচরণ বিধি লঙ্ঘন বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৩০০ কেস ফাইল করা হয়েছে এবং শতাধিক প্রার্থী বা এজেন্টকে মাঠ পর্যায়ে সচেতন করা হয়েছে।
কমিশন স্পষ্ট করেছেন, রাজনৈতিক দল বা তাত্ত্বিক বিতর্কে তারা অংশগ্রহণ করছেন না; তবে সকল প্রার্থীর আচরণ মনিটরিং করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।





