স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথবাক্য পাঠ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে নির্বাচিত সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করানোর কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ২০ বছর পর বড় ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি।





