স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমরা গণতন্ত্রে ফেরার নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে।
মির্জা ফখরুল বলেন, গত তিন বছরে সংসদে কার্যকর না হওয়ার অভিযোগ ছিল, কিন্তু আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। তবে ভবিষ্যতে এর ফলাফল সবাই দেখতে পাবেন।
তিনি যোগ করেন, শপথ নেওয়া অত্যন্ত আনন্দের বিষয়, এবং আমরা বিরোধী দলের সঙ্গে সংসদে আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই।





