প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আব্দুল্লাহ এম ছালেহ

সরকারি প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আব্দুল্লাহ এম ছালেহ। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ দায়িত্ব প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে নির্ধারিত শর্ত অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।