শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের

নয়াপল্টনে দোয়া ও ইফতার মাহফিলে মেহনতি মানুষের কল্যাণে কাজের প্রত্যয়

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, মেহনতি ও শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের জন্য রাজনীতি করে যাবেন। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করাই হবে তার অগ্রাধিকার।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে -এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ অটো রিক্সা ও ভ্যানচালক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী -র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া গত বছরও তাদের সঙ্গে ছিলেন। এ রমজানে তিনি তাদের মাঝে নেই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, সেই দোয়া করেন তিনি।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ কষ্ট করে উপার্জন করে পরিবার চালান। তাদের সঙ্গে বসে ইফতার করতে পারলে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিজের ওপর অর্পিত দায়িত্ব দেশ ও জাতির কল্যাণে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কাজে সর্বোচ্চভাবে ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সমস্যার কিছুটা লাঘব করে সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রাজনীতি চালিয়ে যাবেন। সবার কাছে দোয়া কামনা করে তিনি বলেন, যেন তিনি সবসময় নেক ও সৎ পথে থেকে দেশ ও জাতির খেদমত করতে পারেন।

এ সময় সংগঠনটির সমন্বয়ক আরিফুর রহমান তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।