স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
আব্দুস সাত্তার পাটোয়ারী বর্তমানে -এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের সংযুক্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অতীতে কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।





