স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এ অভিনন্দন জানান। তিনি বলেন, দু’দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে ঢাকার সঙ্গে কাজ অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।





