স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর মিরপুর-১ এলাকায় ৬ষ্ঠ রমজান উপলক্ষে তিনশত পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। মঙ্গলবার বিকেলে তার নিজস্ব কার্যালয়ের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, রোজাদার পথচারী ও শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পানি, বিভিন্ন ফল ও হালকা নাস্তা।
এ সময় সাজ্জাদুল মিরাজ বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এ আয়োজন করা হয়েছে।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন -এর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।





