স্টাফ রিপোর্টার, ২৫ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার, যা অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তখন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।




