স্টাফ রিপোর্টার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সার্জেন্টের শূন্যপদ থাকায় ১৮০টি পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ কার্যক্রম প্রচলিত পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা হবে।




