স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সেফ সিটি, সন্ত্রাস দমন ও পুলিশ সহযোগিতায় সমঝোতার আলোচনা

স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার । রবিবার দুপুরে –এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে সেফ সিটি বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সন্ত্রাস দমন এবং দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার নবনিযুক্ত মন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান।