স্টাফ রিপোর্টার, ০৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
তেহরান, মঙ্গলবার: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানজুড়ে এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। সংস্থাটির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রেড ক্রিসেন্ট জানায়, অভিযান পরিচালনাকারী দলগুলোর মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে এ হতাহতের সংখ্যা জানা গেছে। শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে আঘাত হানা হয়েছে।
মঙ্গলবার তেহরানের পৃথক স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইরানি গণমাধ্যমে রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবরও জানানো হয়েছে।





