এয়োদশ সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার, ৬ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

এয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ সকাল ১১টায় এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।