প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠক, তথ্য জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়

স্টাফ রিপোর্টার, ০৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।