ঈদে প্রচুর যানজটে জনসাধারণের সুবিধার্থে মাঠে কাজ করছেন সাজ্জাদুল মিরাজ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের উদ্যোগে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা

স্টাফ রিপোর্টার, ১২ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ভোগান্তি কমাতে মাঠে নেমে কাজ করছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

ঈদের ব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ সামাল দিতে তিনি স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। পথচারী ও যাত্রীদের নিরাপদে চলাচল নিশ্চিত করতে এবং যানজট কমাতে তিনি সড়কে অবস্থান করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

স্থানীয়রা জানান, ঈদের সময় সড়কে অতিরিক্ত ভিড় ও যানজট দেখা দিলেও সাজ্জাদুল মিরাজের এমন উদ্যোগে অনেকটাই স্বস্তি পাচ্ছেন তারা। তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী ও পথচারীরা।

সাজ্জাদুল মিরাজ বলেন, ঈদের সময় মানুষের যাতায়াত অনেক বেড়ে যায়। সবাই যদি একটু করে সহযোগিতা করি তাহলে যানজট অনেকটাই কমানো সম্ভব। সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই তিনি মাঠে নেমে কাজ করছেন।

স্থানীয়রা আশা করছেন, এমন উদ্যোগ সমাজের অন্যদেরও উৎসাহিত করবে এবং সবাই মিলে কাজ করলে সড়কের বিশৃঙ্খলা অনেকটাই কমানো সম্ভব।