মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার | ১২ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

বুধবার ইফতারের পর পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।