ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় নেতাদের আর্থিক সহায়তায় নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য সম্মানী প্রদানের লক্ষ্যে গত বুধবার (১১ মার্চ) একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানী প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সম্মানী বিতরণ প্রক্রিয়া, তালিকা যাচাই এবং কার্যক্রমের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের মতামত তুলে ধরা হয়।

জানা গেছে, আগামী ১৪ মার্চ এই সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা , ধর্মমন্ত্রী এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এমপিসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দেশের ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মানী প্রদানের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন।