স্টাফ রিপোর্টার, ১৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান। সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন আহমেদ সামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইযুর রহমান, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আমজাদ হোসেন টিটু, আব্দুল বাছেদ, আলাউদ্দিন মিঠু এবং নুর আহমেদ চৌধুরী মানিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন নাজমুল হক টিটু মিয়া হোসেন এবং এডভোকেট ফারুক মাহেদী হাসান। তরুণ প্রবাসী সংগঠন শ্রীনগর ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।





