জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতউত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও ফাতেহা পাঠ

স্টাফ রিপোর্টার, ২২ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ‘জিয়া পরিষদ’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদসহ জিয়া পরিষদের কেন্দ্রীয়, ঢাকা মহানগর এবং বিভিন্ন জেলা ও আর্থিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।