স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে জ্বালানি সংকট বিবেচনায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি সাশ্রয় এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।





