জ্বালানি তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”

যানবাহন চালকদের আশ্বস্ত করে তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শহীদ ওসমান হাদি-এর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।