সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি কাছে দোয়া চাইলেন মন্ত্রী

ব্রেইন সংক্রান্ত জটিলতা কাটাতে সময় লাগবে, দেশবাসীর

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৩ মার্চ ২০২৬) সংবাদমাধ্যমকে তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে রয়েছে। আলহামদুলিল্লাহ। তবে ব্রেইনের বিষয় হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন।

গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন, যা একটি ইতিবাচক লক্ষণ। তিনি আস্তে আস্তে কথা বলতেও পারছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, হাসপাতলে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।