জাতীয় স্মৃতিসৌধে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি গভীর সম্মান


স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধা জানান।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দীর্ঘ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের স্মরণে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।