স্টাফ রিপোর্টার | ২৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আজ (রোববার) দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভাটি জাতীয় সংসদ ভবন-এর সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, বিকেল ৩টায় ত্রয়োদশ সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে বলেও সচিবালয় সূত্রে জানা গেছে।
এছাড়া, রাত সাড়ে ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে।





