মিসেস দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আজ সোমবার (৩০ মার্চ ২০২৬) ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

নামাজে জানাজায় অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রীপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মরহুমার জীবনের অবদান স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নামাজে জানাজা শেষে মরহুমা মিসেস দিলারা হাফিজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমা দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি শুভানুধ্যায়ী ও পরিচিত মহলে গভীর শোক বিরাজ করছে।