স্টাফ রিপোর্টার, ১৫ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
-এ আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ফাইনালে টসে জিতে সমাজকল্যাণ দল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ইফতির দুর্দান্ত অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় সমাজবিজ্ঞান বিভাগ।
জবাবে ব্যাট করতে নেমে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে মাহফিজুল ইসলাম রবিন সর্বোচ্চ ৭৫ রান করেন এবং তানজিম ফারহান ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য মাহফিজুল ইসলাম রবিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে সমাজকল্যাণ দলের অধিনায়ক সিফাত সাদিক খান ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার অর্জন করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি মো. মাহবুব কায়সার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মাহবুবা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফাতেমা রেজিনা ইকবাল এবং ছাত্র উপদেষ্টা ড. শেখ তৌহিদুল ইসলাম। এ সময় উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ক্রিকেট ইনচার্জ মো. শাহাদাত হোসাইনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং সাবেক খেলোয়াড়রা। টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম টুর্নামেন্ট জুড়ে দলের হয়ে অর্ধশতক, শতক, তিন বা ততোধিক উইকেট এবং অসাধারণ ফিল্ডিং করা খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করেন।





