স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি; নাতনি জাইমা রহমানের মাধ্যমে পদক গ্রহণ

স্টাফ রিপোর্টার | ১৬ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

তার পক্ষে পদক গ্রহণ করেন তাঁর নাতনি জাইমা রহমান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা এ সম্মাননাকে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।