স্টাফ রিপোর্টার, ১৭ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: রাজধানীর টিকাটুলি ও ওয়ারীতে শ্রী শ্রী স্বামী ভোলানন্দ গিরি মহারাজজীর ৯৮তম তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন ।
অনুষ্ঠানে তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি এবং এ দেশের নাগরিক। একজন জনপ্রতিনিধি ও ওই এলাকার সন্তান হিসেবে তিনি সমাজে সাম্য ও সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি জোর দিয়ে বলেন, সমাজে কেউ কারও উপরে বা নিচে নয়, সকলেই সমান। এই নীতিকে বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট এলাকায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন, যারা বেআইনিভাবে জায়গা দখল করে রেখেছে, তাদের দ্রুত তা ছেড়ে দিতে হবে। একই সঙ্গে তিনি এবং এর অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন, যাতে তারা দ্রুত জায়গাটি ট্রাস্টের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়।
স্থানীয় জনগণের প্রতি আশ্বাস দিয়ে তিনি বলেন, কেউ যেন ভীত না হয়, যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন।
অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি। তিনি বলেন, জনগণ যে দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, সেই দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
সবশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে থাকার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । এছাড়া উপস্থিত ছিলেন এবং সহ বিশিষ্টজনেরা।





