স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। প্রায় ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন তিনি। সর্বশেষ গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে। সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৪৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৫টি ম্যাচ, আর বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ:
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।





