বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এ সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার, ২২ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) -এ মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী -এর সঙ্গে -এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ স্কাউটসের চলমান কার্যক্রম, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে দেশের যুবসমাজকে সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের ভূমিকার প্রশংসা করেন।
এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীকে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে সংগঠনের অগ্রযাত্রায় সরকারের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী সংগঠনের সার্বিক অগ্রগতিতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন এবং জাতীয় উন্নয়নে স্কাউটদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।





