স্টাফ রিপোর্টার, ২৩ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মাননীয় প্রধানমন্ত্রী -এর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী , সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ।
বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে।
এ বিষয়ে পাঠাভ্যাস উন্নয়ন, বই পড়ার সংস্কৃতি বিস্তার এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানভিত্তিক মনন গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





