সিলেট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

কর্মীসভা শেষে ওসমানি বিমানবন্দর থেকে যাত্রা

স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি বিমানের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে সিলেট শিল্পকলা একাডেমি-তে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর এক কর্মীসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে কর্মীসভা শেষে তিনি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।