বন্ধ কল-কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

বস্ত্র ও পাট খাত পুনরুজ্জীবনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সাথে আলোচনা



স্টাফ রিপোর্টার | ০৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও সম্ভাব্য পুনরুজ্জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (০৪ মে ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বন্ধ কল-কারখানাগুলো চালু করার সম্ভাবনা, বিনিয়োগ আকৃষ্ট করার উপায় এবং শিল্পখাতকে পুনরুজ্জীবিত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।