১৭ মন্ত্রণালয়ের ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ

সংসদে উপস্থাপনের আগে সিএজি’র রিপোর্ট জমা, বিভিন্ন খাতের কার্যক্রম মূল্যায়ন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৫ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

সরকারের ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর প্রস্তুতকৃত মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট মহান জাতীয় সংসদে উপস্থাপনের পূর্বে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে এসব রিপোর্ট পেশ করেন বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক ।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব , অর্থ সচিব সহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা।

রিপোর্টগুলোতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নের ওপর মূল্যায়ন তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।