দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান

শাহজালাল বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান এসে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও এ চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে টিকার আর কোনো সংকট তৈরি হবে না।

তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে সরকার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী ১০ মে’র মধ্যে হামসহ আরও ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

বিস্তারিত পরে জানানো হবে।