বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে প্রধানমন্ত্রীর বক্তব্য

‘জনসেবায় জনপ্রশাসন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান

ছবি : পিএমও

স্টাফ রিপোর্টার | ০৬ মে, ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের কার্যালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

‘জনসেবায় জনপ্রশাসন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন এবং জনপ্রশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।