ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি, ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে

স্টাফ রিপোর্টার, ৭ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আসন্ন পবিত্র ২০২৬ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সরকারি কার্যক্রম সচল রাখতে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী -এর সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনের ১০ম তলায় অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিসভা বৈঠকে ঈদুল আজহার ছুটির পাশাপাশি ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, ঈদযাত্রা ও জনসাধারণের সুবিধা বিবেচনায় দীর্ঘ ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বস্তিতে ঈদ উদযাপনের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে মন্ত্রিসভায় অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এ সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত, নারী ও শিশুদের জন্য পৃথক টয়লেট নির্মাণ, পরিচ্ছন্নতা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।