স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
রোববার (১০ মে) রাজধানীর লেডিস ক্লাব-এ নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, নৌ সেক্টরকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনও অনেকাংশে শ্রমনির্ভর। গার্মেন্টস শ্রমিক ও প্রবাসী শ্রমিকদের অবদান ছাড়া দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। পাশাপাশি দেশের অভ্যন্তরে শ্রমজীবী মানুষও নীরবে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক আশীর্বাদগুলোর একটি হলো প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ। এই নৌপথকে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে দেশের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।




