স্টাফ রিপোর্টার | ১৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
চীন এখন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং–এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে Fox News–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চীন আমাদের কাছ থেকে তেল কিনতে রাজি হয়েছে।”
উপস্থাপক শন হ্যানিটি–কে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন মোড় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে পরিচিত। তবে গত বছর ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করলে বেইজিং যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা কমিয়ে দেয়। একই সঙ্গে সয়াবিন আমদানির ক্ষেত্রেও তারা যুক্তরাষ্ট্রের পরিবর্তে ব্রাজিলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের নতুন সমঝোতা বৈশ্বিক জ্বালানি ও কৃষিপণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।





