কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রায়পুরায় কৃষকদের সহায়তা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৫ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাননীয় সংসদ সদস্য (নরসিংদী-৫)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , উপজেলা নির্বাহী অফিসার, রায়পুরা, নরসিংদী।

স্বাগত বক্তব্য প্রদান করেন , উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত), রায়পুরা।

অনুষ্ঠানে রায়পুরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের সহায়তা কৃষকদের আউশ ধান চাষে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ: কৃষি, আউশ ধান, প্রণোদনা কর্মসূচি, বীজ বিতরণ, সার বিতরণ, রায়পুরা, নরসিংদী, কৃষক, খরিপ-১ মৌসুম, কৃষি সম্প্রসারণ, বাংলাদেশ কৃষি, উপজেলা কৃষি অফিস, সংসদ সদস্য, উপজেলা প্রশাসন