প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, ৪ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘ ও ইউএনডিপির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।