প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে

স্টাফ রিপোর্টার | ৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শুরু হয়েছে।

আজ শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচ্যসূচির বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।